দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার জিতেছেন ইমরান হাওলাদার নামে এক ক্রেতা।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় এ পুরস্কার পান তিনি।
সোমবার (১৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ওয়ালটন প্লাজা শাখায় আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান, মাদারীপুর জোনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
ওয়ালটন সূত্রে জানা যায়, দেশের বিক্রয়োত্তর সেবা আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করতে চলমান এই ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা পাচ্ছেন ক্যাশ ভাউচারসহ বিভিন্ন পুরস্কার।
গত ৮ জুন বোনের জন্য ফ্রিজ কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করেই ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার খবর পান ইমরান হাওলাদার। পরে শোরুমের ডিজিটাল স্ক্রিনে তার নাম ও পুরস্কারের ঘোষণা ভেসে উঠলে সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিক্রিয়ায় ইমরান হাওলাদার বলেন, বোনকে উপহার দিতে ফ্রিজ কিনেছিলাম। কিন্তু সেই কেনাকাটাই যে এমন বড় পুরস্কার এনে দেবে, তা কল্পনাও করিনি।
চিত্রনায়ক আমিন খান বলেন, গ্রাহক সন্তুষ্টি ও আস্থাকে গুরুত্ব দিতেই ওয়ালটন এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছে।
ওয়ালটন প্লাজা নেটওয়ার্কের ডিভিশন-৭ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হচ্ছে এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস বাড়ছে।
জে আই