দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের গোপিনাথদিয়া এলাকায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও বর্তমান সরকার উৎখাতের অভিযোগে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এর ধারাবাহিকতায় রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ ও সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাব্বানী (৪৬), ছোট নুরপুর; মাইনউদ্দিন শেখ (৪২), রাধাকান্তপুর; মো. নাসির উদ্দিন (৪২), ভবদিয়া; মো. রিয়াদ মণ্ডল (২৬), আলাদীপুর; মো. আব্দুস সালাম মিলন (৫৭), ভান্ডারিয়া; মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), দক্ষিণ ভবানীপুর; নাহিদ মিয়া (২৪), রসুলপুর এবং মো. নাসির শেখ (৬৪), ধুলদি, জয়পুর।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
এমএস/