দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়কের সার্ভিস লেন থেকে মো. নাসির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা সংলগ্ন সার্ভিস লেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাসির মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত সরোয়ার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুমতি সেতুর টোল প্লাজার পাশে সার্ভিস লেনে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ রোগাক্রান্ত হয়ে তিনি সেখানে পড়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/