দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টার শিকার ৯ জন নারী, পুরুষ ও শিশু এখনও শূন্য রেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।
রোববার (১৪ জুন) দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় ওই ৯ জন ভারতের কাঁটাতারের বেড়ার পাশে শূন্য রেখায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এতে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের ১০৬০ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে এক নারী, তিন পুরুষ ও দুই শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে ভারতের বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। একই সময়ে ভন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলার এলাকা দিয়ে আরও তিনজনকে পুশ করার চেষ্টা করা হয়।
দুপুরে ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়ার নেতৃত্বে বিজিবি এবং ভারতের ১৮৩ ব্যাটালিয়নের ইন্সপেক্টর প্রদীপ কুমারের নেতৃত্বে বিএসএফ পতাকা বৈঠক করে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে।
এমএম/