দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় স্কাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১২ জুন) দুপুর ২ ঘটিকায় সৈকতের লেম্বুরবন এলাকায় অভিযান পটিচালনা করে এ দন্ড প্রদান করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারার বিধান লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়াই লেম্বুর বন এলাকা থেকে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করছিলেন মহিববুল্লাহ নামের এক ব্যক্তি। যা সম্পূর্ন অবৈধ। তাই এ অভিযোগে তাকে বালু উত্তোলনের কাজে সরাসরি জড়িত থাকায় মোবাইল কোর্টে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, অনলাইন সংবাদ মাধ্যমে তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে এ অর্থদন্ড প্রদান করা হয়।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএম/