দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নেওয়া ৩০টি আঙুলবিশিষ্ট আলোচিত নবজাতকটি মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর হাওলাদার।
এর আগে গত ৯ জুন মঠবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পরই তার শারীরিক গঠন নিয়ে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল বলে জানা যায়। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা না থাকার কথাও জানান চিকিৎসকরা।
শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।
জন্মের পরপরই হাসপাতালে এবং পরে বাড়িতে শিশুটিকে দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। তবে নানা জটিলতার কারণে জন্মের কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হয়।
জে আই