দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শেরপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই র্যালিতে জার্সি পরে, পতাকা হাতে এবং বাঁশি বাজিয়ে অংশ নেন শত শত সমর্থক। পরে ব্যান্ড পার্টির তালে তালে ঢাক-ঢোল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা।
প্রায় তিন শতাধিক সমর্থকের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী দিশা বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারও তারা বিশ্বকাপ জয়ের দাবিদার। আমাদের প্রত্যাশা, ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে।
অংশগ্রহণকারী নাঈম হাসান উজ্জ্বল বলেন, নেইমারের নেতৃত্বে ব্রাজিল এবারও শৈল্পিক ফুটবল উপহার দেবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে।
আয়োজকরা জানান, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নকে কেন্দ্র করেই এই আয়োজন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের র্যালি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়ায়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
জে আই