দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র সাড়ে ছয় বছর বয়সেই মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে গোপালগঞ্জের শিশু আফরিন হোসেন। খেলাধুলা আর হাসিখুশি শৈশবের বদলে গত চার বছর ধরে সে কাটাচ্ছে হাসপাতাল আর চিকিৎসার কঠিন যন্ত্রণায়।
চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে আফরিনকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা, যা জোগাড় করা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই মেয়ের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
পারিবারিক সূত্রে জানা গেছে, আড়াই বছর বয়সে আফরিনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরবর্তীতে তা ক্যান্সারে রূপ নেয়। এ পর্যন্ত তার মাথায় পাঁচবার বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে এবং ৩০টি রেডিওথেরাপি দেওয়া হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে। এখন সে কোনো শক্ত খাবার তো দূরের কথা, তরল খাবারও গ্রহণ করতে পারছে না। চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার মাথায় ষষ্ঠবারের মতো অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
আফরিনের বাবা আবুল হোসেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত। সীমিত আয়ের এই পরিবার মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতিমধ্যে জমি-জমা বিক্রি করেছেন, শেষ সম্বলও বন্ধক দিয়েছেন এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন। বর্তমানে ঘরে সামান্য কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই।
এবারের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ১২ লাখ টাকা জোগাড় করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহায়তা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে—
মোবাইল ব্যাংকিং (ব্যক্তিগত নম্বর):
০১৬৭৭-২৫৭২৯৪ (আবুল হোসেন – আফরিনের বাবা, হোয়াটসঅ্যাপ)
০১৭১৮-৯৯০৫৪৩
ব্যাংক হিসাব:
নাম: জি. এম. আবুল হোসেন
হিসাব নম্বর: ৬১০৯৩৩৪০৮৫১১২
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
শাখা: পাঁচুড়িয়া শাখা, গোপালগঞ্জ
রাউটিং নম্বর: ২০০৩৫০৭৯২
জে আই