দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর হামলা ও ওই যুবক ও তার পরিবারকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
বুধবার (১০ জুন) সকালে শিবচর পৌর বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ৎ
অভিযোগে জানানো হয়, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের আরাফাত বয়াতি গত ২ জুন রাত আনুমানিক ৮ টার দিকে শিবচর উপজেলা সদর থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় প্রতিপক্ষের নান্নু ফকির, দেলোয়ার ফকির, রুবেল ফকির, আনোয়ার ফকিরসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আরাফাত বয়াতির স্ত্রী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এতে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আরাফাত ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং তাকে মাদক ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে এলাকায় বদনাম ছড়ানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচার দাবি করে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে আরাফাত বয়াতী বলেন, ‘আমার ওপর হামলা চালিয়েও তারা ক্ষান্ত হয়নি। এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এমনকি আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনও করা হয়েছে।’
এ সময় ভুক্তভোগীর চাচি অভিযোগ করে বলেন, ‘প্রায় এক বছর আগে আমার স্বামীর ওপরও একই পক্ষ নৃশংস হামলা চালিয়েছিল। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।’
/অ