দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় ছেলের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সুফি উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন, মতিয়ার রহমান, শরীফ প্রামানিক ও মনিরুল ইসলাম। পুলিশ জানায়, বুধবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন মঙ্গলবার (৯ জুন) পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে ভর্তি করাতে গিয়ে মাদ্রাসার গেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসেন আলী। এ সময় তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জে আই