দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিন গ্রাম। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। কেউ হারিয়েছে বসতঘর, কারো ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও কালের সাক্ষী শতবর্ষী বটগাছটিও উপড়ে পড়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সন্তোষপুর, গোপকগ্রাম ২ ও গোপকগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। ১৯৮৪ সালের পর এমন ঝড় আর দেখেনি গ্রামবাসী।
এলাকাবাসী বলছেন, ৪টার দিকে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। এরপর শুরু হয় বাতাস ও বজ্রপাত। একপর্যায়ে প্রকট শব্দে প্রবলবেগ ঝড় শুরু হয়। প্রায় দেড় থেকে দুই মিনিটের ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। এতে তিনটি গ্রামের কয়েকশ ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয়ের প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
হঠাৎ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
ঝড়ে তিনটি গ্রামে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
/অ