দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল মহানগরের কোতোয়ালী মডেল থানার কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটক করতে অভিযান চালানো হয়। তবে অভিযান শুরুর আগেই তিনি পালিয়ে যান। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদক আমদানি করেছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমএস/