দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ ব্যবসায়ীর তৈরি করা দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ৬৫ বছর বয়সী শাহআলম হাওলাদার অভিযোগ করেন, প্রবাসী রাছেল বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি তিনি নিজের জমিতে কাঠের দোকান নির্মাণ শুরু করেন। কাজ চলমান অবস্থায় ভোররাতে কয়েকজন ব্যক্তি দোকানের কাঠামো কেটে ভেঙে ফেলে বলে তিনি দাবি করেন। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম মৃধার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে নিজাম মৃধা মোবাইল ফোনে দাবি করেন, তিনি দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত নন। তিনি বলেন, প্রবাসী রাছেল বিশ্বাসের প্রতিনিধি হিসেবে তিনি কিছু বিষয়ে সহযোগিতা করে থাকেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে বিষয়টি সমাধানের জন্য। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জে আই