দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আব্দুল মন্নান (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ন ৩৩ কানি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
মৃত আব্দুল মন্নান মহিপুর উপজেলার বাসিন্দা এবং একই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। আহতরা হলেন জসিম (৩৫), আরিফ (২৮) ও বশির (৩০)। তারা সবাই মহিপুর উপজেলার মম্বিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ শিকারের জন্য চার জেলে সাগরে যান। আবহাওয়া খারাপ হয়ে গেলে তারা তীরে ফেরার চেষ্টা করেন। এ সময় নৌকার ওপর বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মন্নানকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন আব্দুল মন্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএস/