• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • সেনবাগ

অচেতন করে স্বামীকে খুনিদের হাতে তুলে দেন স্ত্রী রিনা

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ১৪:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে ব্যবসায়ী মাঈন উদ্দিনকে (৪৫) কুপিয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাকে খুনিদের হাতে তুলে দেন স্ত্রী রজ্জবের নেছা রিনা (৩৬)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ স্বীকারোক্তি দেন আসামি রজ্জবের নেছা রিনা।

বুধবার (৯ আগস্ট) সকালে নোয়াখালী আদালতের পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার ভোরে সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মো. মাঈন উদ্দিনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিবার ভিন্ন তথ্য দিলেও সন্দেহমূলকভাবে তার স্ত্রী রজ্জবের নেছাকে আটক করে পুলিশ।

তিন সন্তানের জননী রজ্জবের নেছা স্বীকার করেন, স্বামী মাঈন উদ্দিন ব্যবসার কাজে চট্টগ্রাম থাকার সুযোগে তার সাবেক অংশীদার স্থানীয় মাসুদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী রিনা। তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি জানতে পেরে বিভিন্ন উপায়ে বাধা দেন মাঈন উদ্দিন। এ নিয়ে সংসারে কলহ তৈরি হয়।

তিন-চারদিন আগে মাঈন উদ্দিন বাড়িতে এলে প্রেমিক মাসুদকে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী রজ্জবের নেছা। পরিকল্পনা অনুযায়ী রজ্জবের নেছাকে ২০টি ঘুমের ওষুধ কিনে দেন মাসুদ। রোববার রাত ৯টার দিকে মাঈন উদ্দিনকে একগ্লাস দুধের সঙ্গে ১৪টি ওষুধ মিশিয়ে খাওয়ান রজ্জবের নেছা। পরে গভীর রাতে প্রেমিক মাসুদ ও তার সহযোগীদের হাতে অচেতন স্বামীকে তুলে দেন স্ত্রী। ঘাতকরা মাঈন উদ্দিনকে কুপিয়ে জখম করে ফেলে যায়। রাত ৩টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সোমবার রাতে ময়নাতদন্ত শেষে মাঈন উদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

পরকীয়া প্রেমিক মো. মাসুদ সেনবাগের ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামের মৃত শরীফ মুন্সীর ছেলে। তিনি এক সময় নিহত মাঈন উদ্দিনের সঙ্গে যৌথভাবে ঘের পরিচালনা ও মৎস্য চাষ করতেন। সেই সুবাদে মাঈন উদ্দিনের স্ত্রী রজ্জবের নেছার সঙ্গে তিনি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় নিহতের মা রাহেলা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে নেমে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্ত্রী রজ্জবের নেছা রিনাকে আটক করে। তাকে কৌশলে জিজ্ঞাসাবাদে পরকীয়ায় আসক্ত হয়ে স্বামীকে হত্যার ঘটনা অকপটে স্বীকার করেন। পরে আদালতে পাঠালে সেখানেও স্বামী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন রজ্জবের নেছা। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, পরকীয়ায় আসক্ত স্ত্রী রজ্জবের নেছা প্রেমিক মাসুদকে নিয়ে ভুক্তভোগী মাঈন উদ্দিনকে হত্যা করলেও পুলিশকে মিথ্যা তথ্য দেওয়া হয়। কিন্তু রজ্জবের নেছার অসংলগ্ন কথাবার্তায় তাকে আইনের আওতায় আনা হয়। পরে তিনি হত্যার সঙ্গে নিজেকে জড়িয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ক্লুলেস এ হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেবি

  • নোয়াখালী
  • সেনবাগ
  • স্ত্রী
  • আসামি
  • আইন
  • পরকীয়া
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে সুপ্রিমকোর্ট
১৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে সুপ্রিমকোর্ট
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।