দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় পুকুরের পানিতে ডুবে আদনান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান ওই এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএস/