দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১০টার দিকে শহরের পৌর পার্ক এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম ওই রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত ছিলেন এবং রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার বা আবাসিক কক্ষেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবাসিক কক্ষে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/