দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সমর্থকসহ ৪ জন আহত হয়েছেন।
শনিবার (৬জুন) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার শিকার এক আর্জেন্টাইন সমর্থকের নাম পরিচয় জানা গেছে। তার নাম সঞ্জয় দাস। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে মনোহর বাজার মোড় এলাকায় যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে আসলে বহরের একটি মোটরসাইকেল সামনে থেমে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই আর্জেন্টাইন সমর্থক ও অটোরিকশার চালক এবং একযাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন নামের এক পথচারী বলেন, ‘আর্জেন্টিনার মোটরসাইকেলের বহরের কিছু ছেলেরা উচ্ছৃঙ্খলভাবে এসেছে। মিছিল দেখে অটোরিকশাচালক পাশে সাইড করে রেখেছিলো। সেখানে এসেই একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এ ব্যাপারে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আনন্দ শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা বলেন, ‘উঠতি বয়সের ছেলেপেলে, তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর তারা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তাদের খোঁজখবর নিতে।’
/অ