দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মশার প্রজনন রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএস/