দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন মোছা. তামান্না খাতুন নামে অপর এক ভ্যানযাত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি ভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর অ্যাক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে।
এ সময় বিপরীত দিক থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জে আই