দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৪ জুন) সকালে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে নবীনগর উপজেলার নুর জাহানপুর গুচ্ছ গ্রামের আতিকুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল ভোররাতে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় সন্দেহজনক একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি এল.জি (বন্দুক) ও দুটি সাদা রংয়ের কার্তুজ এবং ১টি নাম্বারবিহীন সুজুকি মোটরসাইকেলসহ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে এসময় আসামীর সাথে থাকা অপর দুই আসামী অমিত ও লিমন পালিয়ে যায়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন জানান, গ্রেফতারকৃত সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় পালিয়ে যাওয়া অপর দুই আসামী অমিত ও লিমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএম