দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি পিকনিক বাসের চাপায় হামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ধান শুকানোর কাজে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। তিনি পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে রাস্তার পশ্চিম পাশে আঙিনার দিকে যাচ্ছিলেন। এ সময় বাবার অগোচরে শিশু হামিমও তার পেছনে বের হয়ে সড়কে চলে আসে।
স্থানীয়রা জানান, তখন সড়ক প্রায় ফাঁকা ছিল। এ সময় পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিক বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই