দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনাজপুরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ জুন) ২৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির সদস্যরা সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানান।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত অতিক্রম না করা, অবৈধভাবে পণ্য পরিবহন ও চোরাচালানে জড়িত না হওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।
গণসংযোগকালে বিজিবির সদস্যরা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জে আই