দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় আলআমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে ভাদুরিয়া বাজারের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলআমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজার এলাকার (উবারেরপাড়) বাসিন্দা মো. শামিমের সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আলআমিন ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় হাসপাতালে পাঠায়।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে।
জে আই