দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের আংগারিয়া এলাকায় এক নারী বন্ধুর বাসায় দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন রুহুল আমিন নামে এক ব্যক্তি। পরে বিয়ের শর্তে তাকে ও ওই নারীকে পুলিশের জিম্মায় দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়দের ভাষ্য, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং বিবাহিত। মঙ্গলবার রাতে আংগারিয়া বাগচী বাজার এলাকার এক তরুণীর বাসায় যান তিনি। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটক করেন।
পরে তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানান। তবে ওই তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে দুজনকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে ফুটবল সমর্থনের প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছেন। জানা গেছে, রুহুল আমিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। অন্যদিকে ওই তরুণী আর্জেন্টিনা দলের সমর্থক।
শরীয়তপুর ব্রাজিল সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, রুহুল আমিন গত বিশ্বকাপের পর থেকে আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত নেই। তাই তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ক্লাব নেবে না।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অবৈধ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা দুজনকে একটি বাসা থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই