দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত বুধবার (৩ জুন) ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার মালিকানাধীন একটি মুদি দোকানে হামলা চালায়। এ সময় দোকান থেকে নগদ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করা হয়।
হামলায় তার দুই ছেলে জুম্মন ভুঁইয়া (৩৯) ও সুমন ভুঁইয়া (৪৫) আহত হন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জুম্মন ভুঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সোহেল ভুঁইয়া (৪১), তুষার ভুঁইয়া (২৬), সাদ্দাম হোসেন ভুঁইয়া (২৮), রোমান ভুঁইয়াসহ ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/অ