দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গত শনিবার ভূঞাপুর উপজেলার রূপের বয়রা মোড় এলাকায় বিদ্যুতায়িত হয়ে ১৩টি শিয়ালের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। এসময় মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বিদ্যুতের এমন বেহাল অবস্থার বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে তাদের উদাসীনতার কারণে গরুগুলো মারা যায়।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
/অ