• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট

খানজাহান আলী মাজারের দিঘি থেকে সরানো হলো কুমির

দেশ টিভি ডেস্ক
  ০৩ জুন ২০২৬, ১৬:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র.) মাজার সংলগ্ন দীঘি থেকে শেষ জীবিত মাদ্রাজি কুমিরটিকে সরিয়ে নিয়েছে বন বিভাগ। এর মধ্য দিয়ে শত শত বছরের পুরোনো এই দীঘির ‘কুমির অধ্যায়’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দীঘির পূর্ব পাড় থেকে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের একটি বিশেষ দল। পরে সেটিকে খুলনার কয়রা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়।

গত সোমবার রাতে মাজার দীঘির ঘাটে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে নিহত হয় আট বছর বয়সী ফাতেমা আক্তার। দীর্ঘ নয় ঘণ্টা নিখোঁজ থাকার পর মঙ্গলবার ভোরে দীঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর মাজার এলাকায় আগত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কুমিরটিকে দ্রুত অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, মাজারে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিরটিকে বন বিভাগের তত্ত্বাবধানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।

মাজারের ইতিহাস অনুযায়ী, শত শত বছর ধরে খানজাহান দীঘিতে ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে পরিচিত আদি কুমিরদের বংশধরেরা বসবাস করত। তবে প্রজনন সক্ষমতা হারানোসহ বিভিন্ন কারণে একসময় সেই বংশ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়।

পরে ঐতিহ্য রক্ষার উদ্দেশ্যে ২০০৫ সালে ভারত সরকার উপহার হিসেবে ছয়টি মিঠা পানির মাদ্রাজি কুমির বাংলাদেশকে দেয়। সেগুলো খানজাহান দীঘিতে অবমুক্ত করা হলেও পরবর্তীতে কুমিরগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কয়েকটি মারা যায় এবং আহত দুটি কুমিরকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পাঠানো হয়।

এরপর থেকে একটি পুরুষ মাদ্রাজি কুমিরই দীঘিতে বসবাস করে আসছিল।

বুধবার বন বিভাগের বিশেষজ্ঞ দল জাল ও বিশেষ ফাঁদের সাহায্যে কুমিরটিকে নিয়ন্ত্রণে এনে খাঁচাবন্দি করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়।

মাজারের প্রধান খাদেম তারিকুল ইসলাম বলেন, খানজাহান দীঘির কুমির ঐতিহ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে কুমিরটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছিল এবং মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর হামলার ঘটনা ঘটছিল।

আরও পড়ুন

পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে নিহত-১, গ্রেপ্তার-৫

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, জেলা প্রশাসন ও মাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিরটিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আপাতত সেটিকে উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। ভবিষ্যতে কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিরটি অপসারণের ফলে বর্তমানে ঐতিহাসিক খানজাহান দীঘি সম্পূর্ণ কুমিরশূন্য হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে নেওয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অনেকেই মনে করছেন, এর মাধ্যমে মাজারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি জীবন্ত ঐতিহ্যেরও অবসান ঘটল।

জে আই

  • কুমির
এ সম্পর্কিত আরও খবর
বাগেরহাটে কুকুর-কুমির কাণ্ডে কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রীর
বাগেরহাটে কুকুর-কুমির কাণ্ডে কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রীর
মানিকগঞ্জে অবশেষে ধরা পড়ল পদ্মার শাখা নদীর সেই কুমির
মানিকগঞ্জে অবশেষে ধরা পড়ল পদ্মার শাখা নদীর সেই কুমির
কুমিরের কাছাকাছি ছোট একটি নৌকায় কেটেছে রাত
কুমিরের কাছাকাছি ছোট একটি নৌকায় কেটেছে রাত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।