দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা ও গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর। তার গলায় একটি রুপার চেইন ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পদ্মার চরে কৃষিকাজে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে নোঙর করা একটি নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা বস্তার কাছে গিয়ে ভেতরে মরদেহ রয়েছে বলে বুঝতে পারেন। পরে কৃষিকাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে একটি কিশোরীর মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে ডিবি পুলিশ পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সেটিও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
এমএস/