• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড়-জলচ্ছ্বাসে ২৫ নৌকাডুবি

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০২ জুন ২০২৬, ১৮:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে রমনা ঘাট এলাকায় হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে নদী উত্তাল হয়ে উঠলে ঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নৌকায় থাকা যাত্রী, মাঝি ও শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়েও আত্মরক্ষা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টি ছিল না। বিকেলের দিকে হঠাৎ ব্রহ্মপুত্র নদের বুকে তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রবল বাতাস ও জলচ্ছ্বাসের তোড়ে ঘাটে নোঙর করা ছোট ও মাঝারি আকারের অন্তত ২০টি নৌকা পানিতে তলিয়ে যায়। এছাড়া চারটি বড় নৌকা ভেঙে নদীতে ডুবে যায়।

কোদালকাটি গ্রামের নৌকার মালিক রফিকুল ইসলাম জানান, মালামাল ও যাত্রী নিয়ে যাত্রার প্রস্তুতি চলাকালে হঠাৎ জলচ্ছ্বাস শুরু হয়। এতে তার নৌকায় থাকা ৫৬ বস্তা সার, দুটি তেলের ড্রাম, সুপারির বস্তাসহ বিভিন্ন মালামাল নদীতে তলিয়ে যায়। অনেক চেষ্টা করেও মাত্র তিন বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরেক নৌকার মালিক আলী হোসেন বলেন, ঘাটে বাঁধা থাকা তার ৬০ হাত দীর্ঘ নৌকাটি জলচ্ছ্বাসের আঘাতে মুহূর্তেই ভেঙে পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মাজু ইব্রাহিম জানান, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি ছিল না। হঠাৎ জলচ্ছ্বাস শুরু হলে তার ২৫ হাত দীর্ঘ নৌকাসহ আশপাশে বাঁধা থাকা আরও কয়েকটি নৌকা ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় ছোট নৌকাগুলো উদ্ধার করা গেলেও বড় নৌকাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন

কুড়িগ্রামে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

জাজিরায় আগুনে পুড়ল ভ্যানচালকের স্বপ্ন, পাশে দাঁড়িয়েছে প্রশাসন

চিলমারী রমনা ঘাটের বন্দর ও পরিবহন কর্মকর্তা (বিআইডব্লিউটিএ) পুতুল রায় বলেন, বিকেল ৪টার কিছু আগে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে। স্বল্প সময় স্থায়ী হলেও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারটি বড় নৌকা ভেঙে ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিআইডব্লিউটিএর একটি স্পিডবোটও। এছাড়া অন্তত ২০টি ছোট নৌকা পানিতে তলিয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। ডুবে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধারে এখনও চেষ্টা চলছে।

এমএস/

  • নৌকাডুবি
এ সম্পর্কিত আরও খবর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
মেঘনায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার
মেঘনায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার
বরিশালে ঝড়ের কবলে নৌকাডুবিতে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩ 
বরিশালে ঝড়ের কবলে নৌকাডুবিতে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩ 
হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ
হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।