• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • জাজিরা

জাজিরায় আগুনে পুড়ল ভ্যানচালকের স্বপ্ন, পাশে দাঁড়িয়েছে প্রশাসন

শরীয়তপুর প্রতিনিধি
  ০২ জুন ২০২৬, ১৭:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে একটি দরিদ্র পরিবার। উপজেলার জাজিরা ইউনিয়নে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্কুর আকন নামের এক দিনমজুর ভ্যানচালকের একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতঘরটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। তিলে তিলে গড়ে তোলা আশ্রয়স্থল হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটছে পরিবারটির। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা ইউনিয়নের জব্বার আলী আকন কান্দি গ্রামের বাসিন্দা শুক্কুর আকন পেশায় একজন ভ্যানচালক। স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে একটি টিনের দোচালা ঘরে কোনোমতে দিন পার করতেন তিনি। মঙ্গলবার (২ জুন) সকালে পরিবারের সবাইকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান শুক্কুর। এর কিছুক্ষণ পরেই তার শূন্য ঘরে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ধোঁয়া ও আগুন দেখে ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও, শেষ রক্ষা হয়নি। চোখের পলকে আগুনে ভস্মীভূত হয় পুরো ঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র।​

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিজ ভিটায় ছুটে আসেন শুক্কুর আকন। চোখের সামনে নিজের শেষ সম্বলটুকু ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অসহায় শুক্কুর আকন আক্ষেপ করে বলেন, ‘অনেক কষ্ট করে ঘরটা বানাইছিলাম। আগুনে সব কাইড়া নিলো। আমার আইজ সব শেষ হয়ে গেলো। কিছুই বাইর করতে পারলাম না।’

প্রতিবেশীরা জানান, শুক্কুর অত্যন্ত সাধারণ ও পরিশ্রমী মানুষ। ভ্যান চালিয়ে কষ্টার্জিত উপার্জনে তার সংসার চলতো। একমাত্র বাসস্থানটি হারিয়ে এখন তিনি সম্পূর্ণ নিরুপায়। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

​দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি পরিবারটির মানবেতর পরিস্থিতির কথা উল্লেখ করে ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি হাসনাত

অন্যদিকে, খবর পাওয়ার পরপরই মানবিক হাত বাড়িয়েছে জাজিরা উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য ইতোমধ্যে জরুরি শুকনা খাবার পাঠানো হয়েছে। এছাড়া পরিবারটিকে ঘুরে দাঁড়াতে পরবর্তীতে প্রয়োজনীয় আর্থিক অনুদান ও সরকারি সহায়তা প্রদান করা হবে।

/অ

  • জাজিরা
  • আগুন
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম তেলবাহী জাহাজে হঠাৎ আগুন
চট্টগ্রাম তেলবাহী জাহাজে হঠাৎ আগুন
রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
মাদক কেনার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন
মাদক কেনার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।