দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কালিকাপুর রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নামানো হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।
পাংশা সহকারী স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই