দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের ওই টায়ার হাউজে চুরি করতে এসে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন এন্টারপ্রাইজে ভোর পাঁচটার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র টায়ার চুরি করতে আসে। ওই দোকানের তালা ভেঙ্গে সেখান থেকে তিন জোড়া ট্রাকের টায়ার তাদের পিক-আপে তুলে নেই। এসময় দোকান মালিক ও স্থানীয়রা তাদের ধাওয়া দিলে চারজন পালিয়ে গেলেও নিহত চোর স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।
কেএম