দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে আজ ১ জুন সোমবার সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক হয়েছে। এতে ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
কেএম