দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জিয়াউর রহমানের মতো মানুষ পাওয়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
রোববার (৩১ মে) সোনাগাজী পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে উন্নয়নের পথ দেখিয়েছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।
এ সময় আরও বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতাসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে প্রায় ৪ হাজার গরিব-দুঃস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
জে আই