দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে নিখোঁজের সাত দিন পর অটোরিকশাচালক আরিফের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নিহত আরিফ টাঙ্গাইল সদর উপজেলার বড়শিলা গ্রামের আবু সাঈদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট দিন আগে আরিফ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ যমুনা নদীতে ফেলে দিয়েছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
/অ