দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১ জুন)। এই মামলায় সরকার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাড. মো.আসাদুজ্জামান।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।
সংবিধান সংশোধন কমিটিতে এখনো বিরোধী দল কোন নাম দেয়নি জানিয়ে, আইনমন্ত্রী বলেন আমরা অপেক্ষায় আছি। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।
এমএম/কেএম