দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, কিশোর গ্যাং নির্মূল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কাজ করছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রয়োজন।
শুক্রবার দুপুরে ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের সময় স্থানীয় এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে এবং ইতোমধ্যে কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।
ছোট ফেনী নদী ও বড় ফেনী নদীর আশপাশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মুহুরী প্রজেক্ট ব্রিজ ও সাহেবেরঘাট ব্রিজ হুমকির মুখে পড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, প্রশাসনকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও বিষয়টি দেখছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। আগামী দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, বিএনপি নেতা আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যানসহ স্থানীয় নেতারা।
পরে বিকেলে বগাদানা ইউনিয়নের কাজীরহাট পুরাতন মসজিদসংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।
এমএস/