দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে শরীয়তপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)।
শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার এসডিএস একাডেমি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬টি ইউনিয়নে ২৯টি এবং জাজিরা উপজেলার ২টি ইউনিয়নে ১১টি গরু কোরবানি দেওয়া হয়। মোট ৪০টি গরুর মাংস প্রায় ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ কেজি করে বিতরণ করা হয়েছে।
সুবিধাভোগী রোকেয়া বেগম বলেন, ‘আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য এই কোরবানির মাংস অনেক বড় উপহার। অভাবের কারণে নিজেরা কোরবানি দিতে পারি না। এই সহায়তায় পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি।’
আরেক সুবিধাভোগী আব্দুল করিম বলেন, ‘বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি হওয়ায় অনেক কষ্টে চলতে হয়। এমন সময়ে কোরবানির মাংস পেয়ে খুব ভালো লাগছে। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের লক্ষ্য। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্যই প্রথমবারের মতো জাজিরা ও সদর উপজেলার ১ হাজার ৪০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে পুরো জেলাজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এমএস/