• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

শিক্ষক নিয়োগে দলীয় প্রভাবের সুযোগ নেই: মির্জা ফখরুল

শাকিল আহমেদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২৯ মে ২০২৬, ১৪:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোন স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, একটা কথা খুব পরিস্কার করে বলি রাজনৈতিক কোন চাপ দেওয়া হবে না এটা আমি বলছি আপনাদের উপস্থিতিতে। আপনি সঠিক যেটা করার দরকার সেটা করবেন, দয়া করে সেটাই করতে হবে; এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমরা কোন রাজনৈতিক চাপ কখনই সৃষ্টি করবো না এবং কাউকে করতেও দিবো না। এই কথাটা মনে রেখে সকলকে সঙ্গে নিয়ে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে।

তিনি বলেন, এটা (ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়) ঠাকুরগাঁওয়ের ব্রাইট, এটা ঠাকুরগাঁওয়ের গর্ব, গৌরব যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। সে বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে সঠিক জায়গায়, সঠিক ভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা আপনাদের বিশ্ববিদ্যালয়, আমাদের যে স্বপ্ন, যে আকাক্সক্ষা এই বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্য নিয়োগের ক্ষেত্রে কোন রকম স্বজনপ্রীতি বা অন্যকিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সব চাইতে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজের লোক নিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা করা হয়না, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা, এখানে সবচাইতে উচ্চ শিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদেরকেই নিয়োগ দিতে হবে। এই কথা শুনে অনেকেই মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোড় দিয়ে বলছি এইজন্যে ইতিমধ্যে আমার ওপরেও অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই পলিটিক্যাল লোক আমি, আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপরেও চাপ সৃষ্টি হচ্ছে একে নিতে হবে ওকে নিতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে; কিন্তু এখানে ওটা চলবে না এবং চলতে দেওয়া উচিৎ না। বেছে বেছে সবচাইতে শিক্ষকদেরকে নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে তারেক রহমান সাহেব যখন ঠাকুরগাঁওয়ে আসলেন, সেসময় তারেক রহমানের কাছে আমরা এলাকার কয়েকটা দাবি তুলে ধরেছিলাম, তারমধ্যে অন্যতম দাবি ছিল আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি, তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন সরকার গঠন করার পরে।

তিনি বলেন, আমরা দুটো উপজেলা চেয়েছিলাম সেই উপজেলা দুটোকেও প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্জুর করে দিয়েছেন। আমি আজ আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাক্সক্ষা সেই আকাক্সক্ষাকে সম্মান করে তিনি অতিদ্রুত এখানে ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয় এপ্রুভাল দিয়েছেন, শুধু এপ্রুভাল দেননি- তিনি এখানে ভিসি নিয়োগও দিয়েছেন। শুধু ভিসি নয়, এখানে তিনি আর্থিক অনুদানও দিয়েছেন। অর্থাৎ শুরু করতে বলেছেন।

ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আবেদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে- সুযোগ সবসময় আসে না, আজকে আমাদের এখানে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্যে সুযোগ পেয়েছি, দ্রুততার সঙ্গে সেই কাজগুলো যেন আমরা করতে পারি সকলের সহযোগিতা আমি চাচ্ছি এখানে আপনাদের কাছে।

আরও পড়ুন

ঈদের ছুটি / পর্যটকদের পদচারণায় মুখর খাগড়াছড়ি

টাঙ্গাইল শহর পরিষ্কারে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ইস্রাফীল, জেলা প্রশাসক রফিকুল রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমূখ।

এরপর ঠাকুরগাঁও শহরের রুহুল আমিন মিলনায়তে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

কেএম

  • মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁও
  • বিশ্ববিদ্যালয়
  • বিএনপি
এ সম্পর্কিত আরও খবর
বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা সমাজকল্যাণ মন্ত্রীর
বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা সমাজকল্যাণ মন্ত্রীর
‘আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে’ : মির্জা ফখরুল
‘আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে’ : মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই
ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই
ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী
ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।