দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চলন্ত যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে শিবচর উপজেলার শিকদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রচেষ্টা পরিবহনের একটি বাসে সামনে কভারের ওপর বসে ঢাকা যাচ্ছিলেন আব্দুস সাত্তার। পথে বাসটি হঠাৎ হার্ড ব্রেক করলে ধাক্কায় তিনি দরজা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই সাত্তারের মৃত্যু হয়।
নিহত আব্দুস সাত্তার ফরিদপুরের সদরপুর উপজেলার মফিজ উদ্দীনের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওই কর্মকর্তা।
জে আই