দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
বুধবার (২৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া এলাকার জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। শিশু থেকে বয়স্ক সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগাম ঈদ উদযাপনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। তারা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।
জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, আমরা এক দিন আগে নয়, সঠিক সময়েই ঈদ পালন করছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর রোজা ও ঈদ উদযাপন করা হয়।
ঈদের নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
জে আই