দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে আলোকিত সমাজ কল্যাণ সংঘ। মঙ্গলবার (২৭ মে) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালিকাপুর মাদ্রাসা এবং কালিকাপুর বাজারের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
এমএস/