দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদযাত্রাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও বড় ধরনের যানজট নেই। অন্যদিকে রাজধানী থেকে বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৫৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ছিল প্রায় ২০ হাজার এবং রাজধানী থেকে উত্তরবঙ্গমুখী ছিল প্রায় ৩৬ হাজার যানবাহন।
যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। উত্তরবঙ্গগামী যান চলাচল সচল রাখতে যমুনা সেতুর টোল প্লাজায় মাঝে মাঝে ঢাকামুখী যানবাহনের টোল আদায় সাময়িক বন্ধ রাখা হচ্ছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে বাড়ি ফিরতে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া গাজীপুর, চন্দ্রা, টাঙ্গাইল ও এলেঙ্গা এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে যমুনা সেতু পার হওয়ার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে জানান তারা।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএস/