দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার (২৭ মে) সকাল ৭টায় বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদ উদযাপনে অংশ নেন।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা রুহুল আমিন। এছাড়া বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন মুসল্লিরা। ঈদকে ঘিরে বিভিন্ন ঈদগাহ এলাকায় মেলাও বসেছে। সেখানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি দেখা গেছে।
স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রা.)-এর অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রায় ৪৯ বছর ধরে এসব গ্রামে সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহের ইমাম মাওলানা রুহুল আমিন বলেন, আধুনিক যুগে সংবাদ আদান-প্রদানের সুযোগ থাকায় বিশ্বের এক প্রান্তে চাঁদ দেখা গেলে অন্য প্রান্তেও তা অনুসরণ করা সম্ভব। সে অনুযায়ী তারা ধর্মীয় কার্যক্রম পালন করছেন।
এমএস/