দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে ডুবে আকাশ (১০) ও আরাফাত (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম।
নিহতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০), সে ঢাকার একটি মাদরাসার ছাত্র এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে আকাশ (১০)। সে বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহত আকাশের চাচা মাসুদ বলেন, ‘আকাশ আমাদের সঙ্গে নগরীর বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বাস করে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।’
অপরদিকে আরাফাত মল্লিক মামা সুরুজ বলেন, ‘আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষ্যে গতকাল ঢাকা থেকে বরিশালে তার মামা বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে এসেছিল। এরপর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের পুকুরের ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন।
/অ