দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে বরিশালের কোরবানির পশুর হাট।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন হাটে ক্রেতা–বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় পশুর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা গরু–ছাগল নিয়ে হাটে হাজির হয়েছেন ব্যাপারীরা। হাটে পশুর দাম ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৬ লাখ টাকা পর্যন্ত উঠেছে। তবে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে থাকা পশু।
ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার পশুর দাম প্রায় ১০–১২ হাজার টাকা বেশি। তবে বাজেট অনুযায়ী পছন্দের পশু কিনতে পারছেন অনেকে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বেচাকেনা ভালো হচ্ছে এবং তারা লাভের আশা করছেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। হাটগুলোতে ওয়াচ টাওয়ার, পেট্রোল ও টহল টিম মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
র্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের জানান, দায়িত্বপূর্ণ আট জেলায় কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জাল টাকা শনাক্তে আধুনিক মেশিনও বসানো হয়েছে।
তিনি আরও জানান, ঈদ জামাত নির্বিঘ্ন করতে ঈদগাহগুলোতেও গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। মোট ২০টি টহল টিম কাজ করছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগে কোরবানির পশুর চাহিদা ৪ লাখ ৭৮৩টি, আর প্রাপ্যতা ৪ লাখ ৬৮ হাজার ৪৪৫টি। ফলে ৬৭ হাজার ৬৬২টি পশু উদ্বৃত্ত রয়েছে। জেলা পর্যায়ে চাহিদা ১ লাখ ২৬ হাজার ৫৭৯টি, প্রাপ্যতা ১ লাখ ২৯ হাজার ৪৪টি এতে ২ হাজার ৪৬৫টি পশু উদ্বৃত্ত রয়েছে।
জে আই