• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • বাগেরহাট
  • মোংলা

মোংলায় দুই হাজার ঘরবাড়িতে পানি, তলিয়ে গেছে ৭২০ চিংড়ি ঘের

দেশ টিভি ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৩, ১২:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোংলায় ভারী বৃষ্টিপাতে ২ হাজার ২৮৩টি বসতঘরে পানি উঠেছে এবং ৭২০টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। কোনো ঘরে হাঁটু পানি জমায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমার সঙ্গে যোগ হয়েছে জোয়ারের পানিও। তাই জলাবদ্ধতার চরম দুর্ভোগে পড়েছেন শহর ও শহরতলীর নিম্নাঞ্চলের বাসিন্দারা।

মূলত রোববার রাত থেকে সোমবার (৭ আগস্ট) বিকেল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টিতে পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়ে গেছে।

রোববার রাত থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত মোংলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ। তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও কয়েকদিন। সোমবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে, টানা ভারী বৃষ্টিপাতে চরমভাবে বিঘ্নিত হয়েছে মোংলা বন্দরে অবস্থান বিদেশি জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। বন্দরের হারবার বিভাগের ওয়ারলেস অপারেটর আল শাহরিয়ার সজীব বলেন, সোমবার বন্দরে আটটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেগুলোতে কাজ চলছে। তবে বৃষ্টির কারণে মাঝে মধ্যে কাজের বিঘ্ন ঘটছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রানা বলেন, ভারী বর্ষণে মোংলার ২ হাজার ২৮৩টি বসতঘর তলিয়ে গেছে। এছাড়া কানাইনগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে ওই এলাকা প্লাবিত হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সোমবারের ভারী বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকার ৩১৪ হেক্টর জমির ৭২০টি চিংড়ি ঘের তলিয়ে চাষিদের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়েছে চাঁদপাই ইউনিয়নে। এছাড়া চিলা, সুন্দরবন ও বুড়িরডাঙ্গা ইউনিয়নেও কিছু ক্ষতি হয়েছে।

মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান বলেন, ভারী বৃষ্টিপাতে পৌর শহরের ৯টি ওয়ার্ডেই কমবেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো পরিবারের রান্নাবান্না সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের কাজ করছেন পৌর কর্মচারীরা। তবে এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে। এজন্য এরইমধ্যে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, অতি বৃষ্টিতে বেড়িবাঁধের দুই-এক জায়গায় ক্ষতিসহ বাড়িঘর ও চিংড়ি ঘের তলিয়েছে। এই ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো বরাদ্দ ও সহায়তা এলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

জেবি

  • বাগেরহাট
  • মোংলা
  • পরিবার
  • জলাবদ্ধতা
  • তৈরি
এ সম্পর্কিত আরও খবর
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
থানা হাজতে আসামির রহস্যজনক মৃত্যু
থানা হাজতে আসামির রহস্যজনক মৃত্যু
ককটেল-পেট্রল বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ২
ককটেল-পেট্রল বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার ২
শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারে পরিবারের আকুতি
শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তারে পরিবারের আকুতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।