দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকার কীর্তনখোলা সেতুর ঢালে অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল জোবায়ের।
তিনি বলেন, দায়িত্বপূর্ণ আট জেলার (বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর) কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাট এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি চলছে।
র্যাব-৮ জানায়, জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে বিশেষ মেশিন বসানো হয়েছে। এছাড়া ঈদের জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহগুলোতে গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে ২০টি টহল টিম দায়িত্ব পালন করছে।
এছাড়া বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং নদীপথে বোট পেট্রোলও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে র্যাব-৮-এর কর্মকর্তারা বিভিন্ন পশুর হাট ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।
জে আই