দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে বাখেয়া জান্নাত (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাখেয়া জান্নাত ওই এলাকার সাদেক হোসেনের স্ত্রী।
ওসি মেহেদী হাসান বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে পেকুয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। সকালে বৃষ্টির সঙ্গে কয়েকটি এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটে।
স্বজনদের বরাতে তিনি জানান, সকালে গৃহস্থালির কাজের জন্য বাড়ির বাইরে বের হলে বজ্রপাতে আহত হন বাখেয়া জান্নাত। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জে আই